সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোর আরবপুর ইউনিয়নের মাঠে চলছে ক্রিকেট খেলা : খোজ নেই প্রশাসনের | চ্যানেল খুলনা

যশোর আরবপুর ইউনিয়নের মাঠে চলছে ক্রিকেট খেলা : খোজ নেই প্রশাসনের

যশোর প্রতিনিধি : সারাদেশে করোনাভাইরাসের কারণে যখন সব কিছু থমকে আছে, ঠিক তখনি কিছু উচ্ছৃঙ্খল যুবক মেতেছে ক্রিকেট খেলায় । যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদের পাশে মুক্তেশ্বরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকাল বিকাল ১৫-২০ জন উচ্ছৃঙ্খল যুবক ক্রিকেট খেলছে। যেখানে এক সাথে দুই জন পাশাপাশি থাকা নিষেধ এবং গণজামায়েত নিষেধ সেখানে একসাথে এতগুলো যুবক মিলে ক্রিকেট খেলছে যা এলাকার জন্য ক্ষতিকর । প্রতিদিন সকালে এবং বিকালে খেলা চললেও কেউ কিছু বলছে না। এমন পরিস্থিতিতে যশোর জেলা প্রশাসকের জরুরী কন্ট্রোল রুমে পর পর দুইদিন যোগাযোগ করেও কোনো কাজ হয়নি। কন্ট্রোর রুম থেকে বলেছে ‌‘ আমরা আপনার ঠিকানা নোট করে নিয়েছি, ম্যাজিস্ট্রেটকে জানাচ্ছি’ । কিন্তু পর পর দুইদিন একই কথা বলে কন্ট্রোল রুম থেকে কল কেটে দিয়েছে, ম্যাজিস্ট্রেট বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা যায়নি। এলাকার সাধারণ মানুষ মনে করছে এভাবে চলতে থাকলে এলাকায় বিরাট আকারে ক্ষতি হবে। তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

যশোরে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পুশ ইন ইস্যুতে সরকারের কঠোর অবস্থান দেখতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।