সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোবাইলে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখার সময় খালে পড়ে নিখোঁজ, দুদিন পর ভেসে উঠল লাশ | চ্যানেল খুলনা

মোবাইলে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখার সময় খালে পড়ে নিখোঁজ, দুদিন পর ভেসে উঠল লাশ

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় মোবাইলফোনে আর্জেন্টিনা-ইংল্যান্ডের ফুটবল ম্যাচ দেখতে গিয়ে সাপমরা খালে পড়ে নিখোঁজ হন আহাদ নূর (২৬)। দুই দিন পর আজ শুক্রবার সকালে খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আহাদ নূর মোহনগঞ্জ উপজেলার মাঘান (মাইজহাটি) গ্রামের কাঁচা মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সৈয়দপুর গ্রামে বসবাস করতেন। কয়েক দিন আগে তিনি চাচা কালা মিয়ার বাড়িতে বেড়াতে মোহনগঞ্জে এসেছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত গভীর রাতে মাঘান গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সাপমরা খালের পাড়ে বসে মোবাইলফোনে আর্জেন্টিনা-ইংল্যান্ডের ফুটবল ম্যাচ দেখছিলেন আহাদ। একপর্যায়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যান। সাঁতার না জানায় তিনি আর তীরে ফিরতে পারেননি।

পরদিন সকাল থেকে পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তাঁর কোনো সন্ধান মেলেনি। পরে শুক্রবার সকালে স্থানীয় লোকজন খালে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে সেটি ভেসে ওঠে।

মাঘান-সিয়াধার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম মাসুদ বলেন, `খালের পাড়েই আহাদের চাচার বাড়ি। গত বুধবার রাতে খালের কিনারায় বসে মোবাইলফোনে আর্জেন্টিনার খেলা দেখছিল আহাদ। হয়তো অসাবধানতাবশত খালে পড়ে ডুবে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। এখন খালে অনেক পানি, খালের ওই অংশটিও অনেক গভীর। আহাদ সাঁতার জানতো না বলে জানিয়েছে পরিবারের লোকজন। আহাদের মা-বাবা ও স্ত্রীসহ পরিবারের লোকজন জানিয়েছে, এ বিষয়ে কারো প্রতি তাঁদের কোনো অভিযোগ নেই। তাঁর সঙ্গে কারো শত্রুতাও নেই। তাঁরা ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের আবেদন জানিয়েছেন।’

পরিবারের বরাত দিয়ে ওসি মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, `ধারণা করা হচ্ছে, মোবাইলে খেলা দেখতে গিয়ে খালের পাড় থেকে পানিতে পড়ে যান আহাদ। তিনি সাঁতার জানতেন না। ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে তাঁর মরদেহ পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

মোবাইলে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখার সময় খালে পড়ে নিখোঁজ, দুদিন পর ভেসে উঠল লাশ

নদীর তীরবর্তী জমি ভরাটের দায়ে এনসিপি নেতাকে ২ লাখ টাকা জরিমানা

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা তরুণী মাইলস্টোনের ছাত্রী নয়, থানায় জিডি

রাজশাহীতে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার

নকল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সঙ্গে পুলিশের সংঘর্ষ: ১০০ জনের বিরুদ্ধে মামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।