সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মা হতে যাচ্ছেন পরীমনি | চ্যানেল খুলনা

মা হতে যাচ্ছেন পরীমনি

মা হতে যাচ্ছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি।
আজ সোমবার দুপুরে গণমাধ্যমকে তিনি নিজেই এ খবর জানালেন। সন্তানের বাবা অভিনেতা শরীফুল রাজ।

পরীমনি জানান, গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’র সেটে তারা প্রেমে পড়েন। তিনদিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন পরীমনি। ঘটনাটি নিশ্চিত করেন সেলিম নিজেই।

আজ দুপুরে রাজের ফেসবুক আইডি থেকে পরীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ নিজেই। জানা গেছে, দেড় বছর কাজ করবেন না পরী।
২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমনির। ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি এক সাংবাদিকের সঙ্গে পরীমনির প্রেমের গুঞ্জন শোনা যায়।
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি বেশ ঢাকঢোল পিটিয়ে তাদের বাগদান সম্পন্ন হয়। কিন্তু করোনার মাঝে পরীমনিকে ৩ টাকার কাবিনে বিয়ে করেন নির্মাতা কামরুজ্জামান রনি। তবে সেই সংসার বেশিদিন টেকেনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

ব্রাজিলের সমর্থক, কিন্তু আর্জেন্টিনার প্রতি ঘৃণা নেই: তটিনী

ফিফার পোস্টে শাহ আব্দুল করিমের গানে মেসি বন্দনা!

আলভীর বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে ইকরার পরিবার

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

কলকাতায় হেনস্তার গুঞ্জনে যা বললেন মোশাররফ করিম

রাজধানীতে স্বামীর বিরুদ্ধে অভিনেত্রীকে হত্যার অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।