সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
‘আমি কি জাহান্নামে চলে যাব?’ নিরাপত্তা নিয়ে প্রশ্ন পরীমনির | চ্যানেল খুলনা

‘আমি কি জাহান্নামে চলে যাব?’ নিরাপত্তা নিয়ে প্রশ্ন পরীমনির

রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ার অভিযোগ করেছেন অভিনেত্রী পরীমনি। তাঁর দাবি, অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার সময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং মধ্যরাতে তাঁর গাড়িতেও হামলা চালানো হয়েছে।

রোববার (৮ নভেম্বর) গুলশান শুটিং ক্লাবে আয়োজিত ‘ওয়েডিং কার্নিভাল’ অনুষ্ঠানে বধূর সাজে অংশ নেন পরীমনি। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে মঞ্চে পারফর্মও করেন তিনি। তবে অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় সংবাদকর্মীদের সঙ্গে তাঁর বিরূপ পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ করেন অভিনেত্রী।

রাত পৌনে ১টার দিকে ফেসবুক লাইভে এসে ঘটনার বিষয়ে নিজের ক্ষোভ ও হতাশার কথা জানান পরীমনি। এ সময় নিজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আমি এমন একটা মানুষ, যাকে আপনারা একটু হলেও গোনেন, ফলো করেন; সে মানুষটা যদি এরকম অনিরাপত্তায় থাকে, আপনারা কোনো কিছুতে খুব সহজে পার পেয়ে যাবেন? এসব ঘটনা আপনাদের সঙ্গে কোনো সময় হতে পারে না? ভাই, দুই সেকেন্ড লাগবে এসব হতে।’

অনুষ্ঠানের ব্যাকস্টেজে দীর্ঘ সময় আটকে থাকার কথাও জানান তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, গুলশান থানায় ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে আসে। তবে অনুষ্ঠানস্থল থেকে বের হওয়া নিয়ে আয়োজক কর্তৃপক্ষ ও পুলিশের বক্তব্যে অসংগতি থাকায় তিনি বিপাকে পড়েন।

ফেসবুক লাইভে পরীমনি বলেন, ‘থানার লোকজন বলল, আমি বের হতে পারব। এখানকার অথরিটি বলছে, বের হতে পারব না। এই কনফিউশনের মধ্যে আমি কি জাহান্নামে চলে যাব? কোথায় যাব? কী তামাশা হচ্ছে দেশে! নাইস!’

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন সাংবাদিক পরীমনিকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি সাংবাদিকদের দিকে মধ্যাঙ্গুলি প্রদর্শন করেন বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন পরীমনি। তাঁর গাড়িতে হামলার অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য কিংবা সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

বাংলাদেশের সেরা সুন্দরী অভিনেত্রী সামিরা খান মাহি

তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত

বোট ক্লাবের মামলায় পরীমণির জামিন, ৫০০ টাকার মুচলেকা

মামলায় হাজির না হওয়ায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ভক্তদের আগ্রহে ইউটিউব চ্যানেল খুললেন নুসরাত ফারিয়া

জীবনসঙ্গীর মধ্যে যে গুণগুলো চান সাই পল্লবী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।