সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাংলাদেশের সেরা সুন্দরী অভিনেত্রী সামিরা খান মাহি | চ্যানেল খুলনা

বাংলাদেশের সেরা সুন্দরী অভিনেত্রী সামিরা খান মাহি

অভিনেত্রী সামিরা খান মাহি নির্বাচিত হয়েছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’। শনিবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত জমকালো অনুষ্ঠানে তাঁর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেওয়া হয়। গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তাঁকে এই মুকুট পরিয়ে দেন। মিথিলা ও মাহি ঘনিষ্ঠ বন্ধু।

এই খেতাব জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন মাহি। আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপপুঞ্জের পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়বেন তিনি।

মুকুট জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন মাহি। বিজয়ীর মুকুট পরা ছবি প্রকাশ করে তিনি লেখেন, “একটি স্বপ্ন, একটি মুকুট, আর নিজের চেয়েও অনেক বড় এক দায়িত্ব। অসামান্য গর্ব ও কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট অর্জন করতে পেরে আমি সম্মানিত ও গর্বিত। এটি শুধু আমার একার মুহূর্ত নয়, বরং পুরো বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত। আর এখনই শুরু হলো নতুন এক পথচলা। আমার দেশ, আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে।”

আন্তর্জাতিক প্রতিযোগিতার মূল আয়োজনের আগে প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাচ্ছেন না মাহি। তবে গত বছরের বিজয়ী ও ঘনিষ্ঠ বন্ধু তানজিয়া জামান মিথিলাকে পাশে পাচ্ছেন তিনি। তাঁর সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই নিজেকে প্রস্তুত করে নেওয়ার প্রত্যাশা করছেন এই অভিনেত্রী।

এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খেতাব অর্জন করেন। তবে তাঁদের কেউই আন্তর্জাতিক আসরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেননি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত

বোট ক্লাবের মামলায় পরীমণির জামিন, ৫০০ টাকার মুচলেকা

মামলায় হাজির না হওয়ায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ভক্তদের আগ্রহে ইউটিউব চ্যানেল খুললেন নুসরাত ফারিয়া

জীবনসঙ্গীর মধ্যে যে গুণগুলো চান সাই পল্লবী

খুলনায় দাফন করা হবে চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগমকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।