সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্তে ২০ পিচ স্বর্ণের বারসহ দুই চোরাকারবারী আটক | চ্যানেল খুলনা

ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্তে ২০ পিচ স্বর্ণের বারসহ দুই চোরাকারবারী আটক

যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে  ভারতে পাচারের সময় ১৪ ফেব্রুয়ারি (সোমবার) সকালে  ২০ পিচ স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি।
আটককৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের আলী হোসেনের ছেলে লিটন হোসেন (২৫), একই গ্রামের আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ হাফিজুর রহমান (২৮)।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কের্নেল মঞ্জুর ই-এলাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে  একটা স্বর্ণের চালান পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্তের বালুন্ডা গ্রামে অভিযান পরিচালনা করে। ৩ কেজি ৮৯১ গ্রাম ২০ পিচ স্বর্ণের বারসহ দুই চোরাচালানীকে আটক করে।
আটককৃত স্বর্ণ পাচারকারীদ্বয়, স্বর্ণের  বার এবং অন্যান্য মালামাল বেনাপোল পোর্ট থানার মাধ্যমে ট্রেজারিতে জমা করা হয়েছে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

যশোরে কাভার্ড ভ্যানের চাপায় ইজিবাইক-ভ্যানের চার যাত্রী নিহত, সড়ক অবরোধ

শার্শায় শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোরে ১৭ মামলার আসামি ভাগ্নে ইমন আটক

যশোরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

যশোরের ঝিকরগাছায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

নওয়াপাড়ার ব্যবসায়ী আনিছ হত্যার প্রধান আসামি শাহ মাহমুদ আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।