সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশী নারীকে বেনাপোলে হস্তান্তর | চ্যানেল খুলনা

ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশী নারীকে বেনাপোলে হস্তান্তর

বেনাপোল প্রতিনিধি :: ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৫ বাংলাদেশী নারীকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

ফেরত নারীরা চুয়াডাঙ্গার, ফরিদপুরের, চট্রগ্রাম ও রাজবাড়ি এলাকার বাসীন্দা।

জানা যায়, দেশের বিভিন্ন সীমান্ত পথে তিন বছর আগে এরা ভারতে গিয়েছিল। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে তাদের ঠাই হয় ভারতীয় মানবাধিকার সংস্থ্যায়। পরে বাংলাদেশ সরকারের সহযোগীতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পায়।

বেনাপোল ইমিগ্রেশন ওসি রাজু আহম্মেদ জানিয়েছেন, পুলিশের কার্যক্রম শেষে ফেরত আসা বাংলাদেশিদের বেনাপোল চেকপোস্ট থেকে এনজিও সংস্থ্যা গ্রহন করেছে।

এদিকে ফেরত আসা এসব নারীরা যদি পাচারকারীদের সনাক্ত করে মামলা দিতে চাই তবে আইনী সহয়তা দেওয়া হবে জানিয়েছেন নারীদের গ্রহনকারী মানবাধিকার সংস্থা জাস্টিস এন্ড কেয়ার। #

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

শার্শায় ৩ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

কেশবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন পরিবারের

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

শার্শায় ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।