সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বরগুনায় ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার | চ্যানেল খুলনা

বরগুনায় ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরগুনার পাথরঘাটা উপজেলায় ৫১০ পিস ইয়াবাসহ মো. আরাফাত রহমান অভি নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মাদক ক্রয় বিক্রয়ের নগদ ১০ হাজার টাকাও উদ্ধার করা হয়।

শনিবার (২ মে) রাত সাড়ে ১০ টার দিকে পাথারঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইমান আলী সড়ক এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই নেতা জেলা ছাত্রদলের সহসম্পাদক ও পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাথারঘাটায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরাফাত রহমান অভির নিজ বাড়িতে অভিযান চালালে অবৈধ মাদক ৫১০ পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া ওই বাড়ি থেকে মাদক ক্রয় বিক্রয়ের নগদ ১০ হাজার টাকাও উদ্ধার করা হয়। পরে ইয়াবা ও নগদ টাকা উদ্ধারের ঘটনায় জড়িত আরাফাত রহমান অভিকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, পুলিশের অভিযানে ইয়াবাসহ মো. আরাফাত রহমান অভি নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

পুকুরে একজনকে বাঁচাতে নেমে দুই স্কুলশিক্ষার্থীরই মৃত্যু

ইতালিতে ছোট ভাইকে খুন করে ভিডিও কলে পরিবারকে দেখায় বড় ভাই

শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা, স্ত্রী ও শ্যালক গ্রেপ্তার

মাদকাসক্ত ছেলের নামে মামলা করায় বাবাকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ

স্কুলে যাওয়ার পথে তুলে নিয়ে ধর্ষণ, অজ্ঞান অবস্থায় ফেলে যায় রাস্তার ধারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।