সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বটিয়াঘাটা থেকে অস্ত্রসহ ম্যাগনেট ব্যবসায়ী আটক | চ্যানেল খুলনা

বটিয়াঘাটা থেকে অস্ত্রসহ ম্যাগনেট ব্যবসায়ী আটক

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোর্ট কুলটিয়া গ্রাম থেকে এক ম্যাগনেট ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিনগত রাত ১২টায় উক্ত গ্রামের চৌকিদারের ভিটার গহীন বাগানে ফয়সালসহ ৮ জনের সঙ্গবদ্ধ পার্টি ম্যাগনেট বিক্রির প্রলোভন দিয়ে খুলনার ইমন ও সাতক্ষীরার হারুনকে মাঝরাতে ডেকে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সাথে থাকা ৭ হাজার টাকা মোবাইল ও ফোন কেড়ে নিয়ে ১৫ লাখ টাকা মুক্তিপন দাবী করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বটিয়াঘাটা ভান্ডারকোর্ট পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই হাসানুজ্জামান ও
টু-আইসি এ এস আই গোলাম রসুল এএসআই ফারুক হোসেন ও সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দু’জনকে আটক করে। এ সময় ম্যাগনেট চক্রের মুলহোতা ফয়সালসহ ২ জন অস্ত্রসহ হাতে নাতে আটক হয়। বাকি ৬ জন পালিয়ে গেছে। এরা একটা সংঘবদ্ধচক্র। মূলহোতা ফয়সালের নামে চুরি ডাকাতি ছিনতাই মাদক প্রতারনাসহ বেশকয়েকটি মামলা রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।