সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফিউচার আউটসোর্সিং এর দুই প্রতারক গ্রেফতার | চ্যানেল খুলনা

ফিউচার আউটসোর্সিং এর দুই প্রতারক গ্রেফতার

যশোর থেকে “ফিউচার আউটসোর্সিং প্রাঃ লিঃ’’ এর দুই জন প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-৬। তারা হলেন, যশোর ঝিকরগাছার পূরন্দপুর গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে মোঃ শফিকুল ইসলাম রাজু (২৩) এবং শহরের বেজপাড়া তালতলা মোড়ের মৃত আলাউদ্দিন আহম্মেদ এর ছেলে মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ (৩৫)।
রোববার (১৪ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ যশোর শহরের খোলডাঙ্গা মুন্সিপাড়া থেকে “ফিউচার আউটসোর্সিং প্রাঃ লিঃ’’ এর দুই প্রতারককে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে উক্ত প্রতিষ্ঠানের প্রতারণামূলক কর্মকান্ডের ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ, ভুয়াকাগজপত্র, মূল সার্টিফিকেট, মূল জন্মসনদ, মূল এনআইডি, মূল মার্কশিট, বিভিন্ন ব্যাংকের ব্লাংক চেক এবং প্রতিষ্ঠানের মানি রিসিট উদ্ধার করা হয়।
র‌্যাব সূত্রে জানা যায়, রোববার বিকেল ৫টায় র‌্যাব-৬ (যশোর ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কোতোয়ালী মডেল থানার খোলাডাঙ্গা মুন্সিপাড়ায় অবস্থিত ফিউচার আউট সোর্সিং প্রাইভেট লিমিটেড নামে একটি ভূয়া প্রতিষ্ঠান খুলে চাকরি দেয়ার নামে লাখ-লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। ওই প্রতারক চক্রের প্রলোভনে পড়ে যশোর ও খুলনাঞ্চলের শত-শত বেকার যুবক সর্বস্ব হারিয়ে এখন পথে-পথে ঘুরছে। প্রতিষ্ঠানটি মাথা প্রতি ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত নিয়েছে। শিক্ষার মূল সনদ, মার্কশিট আটকিয়ে রেখে ব্লাক-মেইল করা হচ্ছিল অনেককে। র‌্যাবের আভিযানিক দলটি মুন্সিপাড়ায় অভিযান পরিচালনা করে উক্ত প্রতিষ্ঠানের দুই প্রতারককে প্রতারণার সরঞ্জামসহ গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে কম্পিউটার, ল্যাপটপ, ভুয়াকাগজপত্র, মূল সার্টিফিকেট, মূল জন্মসনদ, মূল এনআইডি, মূল মার্কশিট, বিভিন্ন ব্যাংকের ব্লাংক চেক এবং প্রতিষ্ঠানের মানি রিসিট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় প্রতারণা মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ

যশোরে শুটারগান-গুলিসহ তিনজন আটক

শার্শায় আওয়ামীলীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।