সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পুলিশের সামনে নারীকে মারধরের ভিডিও ভাইরাল | চ্যানেল খুলনা

পুলিশের সামনে নারীকে মারধরের ভিডিও ভাইরাল

রাজবাড়ী শহরের বড় বাজারে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে পুলিশের উপস্থিতিতে কয়েকজন যুবকের মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকালে কাপড় ব্যবসায়ীদের সঙ্গে জাকিয়ার বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। জানা গেছে, তার প্রতিষ্ঠানের সাবেক কর্মী শাহানা পারভীন বৃষ্টি চাকরি ছেড়ে একই বাজারে দোকান দেওয়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত।

জাকিয়ার অভিযোগ, ব্যবসায়ী সমিতির লোকজন তাকে লাঞ্ছিত ও মারধর করে বাজার থেকে বের করে দেন। অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, জাকিয়া বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে বিরোধে জড়িয়েছেন এবং সাবেক কর্মী বৃষ্টিকে হয়রানি করেছেন।

পরে উত্তেজনা বাড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাকিয়াকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ব্যবসায়ীরা তার গ্রেপ্তারের দাবিতে থানায় গিয়ে অভিযোগও দেন।

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, ব্যবসায়িক বিরোধের জেরে জাকিয়াকে ঘিরে ধরেছিলেন ব্যবসায়ীরা। পুলিশ তাকে উদ্ধার করে থানায় নেয় এবং পরে দুই পক্ষের বিষয়টি সমাধান হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

দেড় কেজি গাঁজাসহ ২০ মামলার আসামি শিল্পী বেগম গ্রেপ্তার

স্বামী হারানোর তিন বছর পর নতুন জীবন, নতুন বাবা পেল শিশু রায়হান

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে ডিপি ওয়ার্ল্ড

‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’, চিকিৎসকের পোস্ট

কাশিয়ানীতে বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত

মা-বাবাকে মারধর ও মাদক সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।