সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নগরীর খালিশপুরে কিশোরী গণধর্ষণের শিকার : ৩ আসামী আটক | চ্যানেল খুলনা

নগরীর খালিশপুরে কিশোরী গণধর্ষণের শিকার : ৩ আসামী আটক

খুলনা নগরীতে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা হতে ভোর ৪টা পর্যন্ত বাবা-মা ও ভাইকে জিম্মি করে পালাক্রমে কিশোরীকে ধর্ষণ করে দূষ্কৃতকারীরা। এঘটনায় ইতোমধ্যে অভিযুক্ত প্রধানসহ ৩ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কেএমপি’র খালিশপুর থানা পুলিশ।
সূত্রমতে, গত মঙ্গলবার খালিশপুর মুজগুন্নী শেখপাড়া এলাকার ভাড়া বাসায় এক দিনমজুর, তার ছেলে-মেয়ে, স্ত্রী নিয়ে ঘুমিয়ে ছিলেন।

এসময় স্থানীয় রাজন (৩০), রসুল (২৬), সোহাগ(৩০), হা‌নিফ (২৫), জা‌কির(২৫) জোরপূর্বক ঘরে প্রবেশ করে। তখন আনুমানিক রা‌ত ১টা। ওই বা‌ড়ি‌তে ৫জন ঢু‌কে অ‌স্ত্রের মু‌খে জি‌ম্মি ক‌রে ওই কি‌শোরী‌কে ধর্ষন ক‌রে।
এর আগে ঘুমিয়ে থাকা দিনমজুর ও তার ছেলে-স্ত্রীকে ব্যাপক মারধর করে। ঘর থেকে বাইরে এনে দুইজন ধর্ষক তাদের জিম্মি করে রাখে। পর্যায়ক্রমে ৫জন ধর্ষক এভাবে রাতভর ধর্ষণ করে।
খালিশপুর থানা অফিসার ইনচার্জ কাজী মোস্তাক আহমেদ জানান, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিন আসামী গ্রেফতার করা হয়। ২০ মিনিটের মধ্যে থানা পুলিশের চৌকস অফিসাররা অভিযুক্ত মূল আসামী রাজন, রসুল ও সোহাগকে গ্রেফতার করতে সক্ষম হয়।
কেএমপি’র এডিসি (উত্তর) সোনালী সেন বলেন, এই মূহুর্তে আমরা ভিকটিমের চিকিৎসাকে প্রাধান্য দিচ্ছি। বর্তমানে তার শারীরিক অবস্থা শংকামুক্ত। ইতোমধ্যে তিন আসামী আটক হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরে জানানো হবে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: গবেষণা

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।