সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নগরীতে জাল টাকাসহ এক ব্যক্তি গ্রেফতার | চ্যানেল খুলনা

নগরীতে জাল টাকাসহ এক ব্যক্তি গ্রেফতার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে পাঁচ হাজার টাকার জালনোটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে শেখ রফিকুল ইসলাম ওরফে মিলন (৪০)। সে যশোর কেশবপুরের চিংড়া পশ্চিমপাড়ার শেখ শওকত আলীর পুত্র।

কেএমপি সূত্র জানায়, শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় নগর ডিবি পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দৌলতপুর নতুন রাস্তা মোড়ের পাবলা ফার্মেসীর সামনে থেকে শেখ রফিকুল ইসলাম ওরফে মিলন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় অভিনব কায়দায় জাল টাকার লেনদেন করে আসছে। এ সংক্রান্তে তার বিরুদ্ধে দৌলতপুর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-A ধারায় ১টি মামলা রুজু করা হয়েছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: গবেষণা

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।