সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হিসেবে গুলজারের নাম প্রস্তাব ইমরানের | চ্যানেল খুলনা

তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হিসেবে গুলজারের নাম প্রস্তাব ইমরানের

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি গুলজার আহমেদের নাম প্রস্তাব করেছেন বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার (৪ এপ্রিল) পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, দলের কেন্দ্রীয় কমিটির অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত নিয়েছেন ইমরান। খবর ডনের।

প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে পাঠানো চিঠিতে পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেছেন, আমি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি (অব.) গুলজার আহমেদের নাম প্রস্তাব করছি।

এর আগে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের জন্য পরামর্শ চেয়ে ইমরান খান ও সংসদের বিরোধী দলীয় নেতা শাহবাজ শরিফের কাছে চিঠি দেন পাকিস্তানের প্রেসিডেন্ট। সংসদ ভেঙে দেওয়ার পরপরই দেশটিতে অন্তর্র্বতীকালীন প্রধানমন্ত্রী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। এরই অংশ হিসেবে প্রেসিডেন্ট বর্তমান প্রধানমন্ত্রী ও সংসদের বিরোধী নেতার কাছে চিঠি দিয়েছেন।

যদি কোনোভাবে এ দুই নেতা তিনদিনের মধ্যে একজনের নাম দিতে ব্যর্থ হন তাহলে তারা সংসদীয় কমিটির কাছে দুটি করে নাম পাঠাবেন। পাকিস্তানের সংবিধানের ২২৪ অনুচ্ছেদ অনুযায়ী, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত সর্বোচ্চ দুই সপ্তাহ প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকতে পারবেন ইমরান খান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম

মোদি শান্ত, ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বোমারু বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ আরোহী

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

ইরান উপকূলে আটকা ভারতীয় নাবিকদের সাহায্যের আকুতি, ভিডিও বার্তা ভাইরাল

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।