সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা, ঢাকার উদ্যোগে ভারতের প্রতিক্রিয়া | চ্যানেল খুলনা

শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা, ঢাকার উদ্যোগে ভারতের প্রতিক্রিয়া

শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি ও সমঝোতা পর্যালোচনার উদ্যোগের বিষয়টি নজরে এসেছে বলে জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিজেদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তারা।

শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে কিছু গণমাধ্যমের প্রতিবেদন তারা দেখেছেন। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এর আগে ১১ সেপ্টেম্বর জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছিলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতের সঙ্গে সম্পাদিত ১০১টি চুক্তি পর্যালোচনা করছে বর্তমান সরকার। দেশের স্বার্থবিরোধী কোনো শর্ত রয়েছে কি না, তা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।

১৩ সেপ্টেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও জানান, এসব চুক্তি ও সমঝোতা জাতীয় সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।

এদিকে চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশ-ভারত গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, গঙ্গার পানিবণ্টনসহ পানি-সংক্রান্ত দ্বিপক্ষীয় বিষয় আলোচনার জন্য যৌথ নদী কমিশনের (জেআরসি) ব্যবস্থা রয়েছে এবং কারিগরি পর্যায়ের বৈঠক নিয়মিত হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

২০২৭ সালের ব্রিকস সম্মেলন চীনে

‘বাংলাদেশ থেকে কোনো হুজুরকে পশ্চিমবঙ্গে ঢুকতে দেব না’: শুভেন্দু

বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল হুতিরা, উদ্বেগে বিশ্ব জ্বালানি বাজার

সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে নারীকে হত্যা করেন বাবা ও ভাই

স্ত্রীকে হত্যার পর মাথা বিচ্ছিন্ন করে ফ্রিজে রাখলেন স্বামী

নবরাত্রির গার্বা-দান্দিয়া থেকে মুসলিমদের দূরে থাকতে বলল বিশ্ব হিন্দু পরিষদ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।