সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
স্ত্রীকে হত্যার পর মাথা বিচ্ছিন্ন করে ফ্রিজে রাখলেন স্বামী | চ্যানেল খুলনা

স্ত্রীকে হত্যার পর মাথা বিচ্ছিন্ন করে ফ্রিজে রাখলেন স্বামী

ভারতের আসামের গুয়াহাটিতে বিয়ের কয়েক মাসের মধ্যেই রিয়া তালুকদার (২৫) নামে এক নারীর খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর হাতের আঙুল ও মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। পরে বাসার ফ্রিজে পলিথিনে মোড়ানো অবস্থায় তাঁর মাথা উদ্ধার করা হয়।

রোববার প্রতিবেশীদের কাছ থেকে দুর্গন্ধের খবর পেয়ে পুলিশ ওই বাসায় যায়। প্রতিবেশীরা জানান, দুই দিন ধরে দম্পতিকে দেখা যাচ্ছিল না এবং তাঁদের ফোনও বন্ধ ছিল। পরে দরজা ভেঙে বাসার ভেতর থেকে রিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মরদেহে পচন ধরতে শুরু করেছিল এবং প্রথমে মাথার সন্ধান পাওয়া যায়নি। পরে ঘরের রেফ্রিজারেটরে একটি পলিথিন ব্যাগের ভেতর থেকে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা হয়।

ঘটনার পর রিয়ার স্বামীকে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার তাঁকে শেষবার দেখা যায় বলে জানিয়েছেন প্রতিবেশীরা। তবে রোববার রাতে তিনি আসাম পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে এবং হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে। বিচ্ছিন্ন মাথাসহ মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

নবরাত্রির গার্বা-দান্দিয়া থেকে মুসলিমদের দূরে থাকতে বলল বিশ্ব হিন্দু পরিষদ

বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বতসোয়ানার এক নাগরিককে মুক্তি দিয়েছে ঢাকা

ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় বহু মার্কিন সেনা নিহতের দাবি

নেপালে বন্যার ধ্বংসস্তূপে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান নজরে রাখছে ভারত

এবার সংবাদমাধ্যমের কণ্ঠরোধের মামলায় ফাঁসছে ট্রাম্প প্রশাসন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।