সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে নারীকে হত্যা করেন বাবা ও ভাই | চ্যানেল খুলনা

সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে নারীকে হত্যা করেন বাবা ও ভাই

ভারতের গুজরাটের আহমেদাবাদে সড়ক দুর্ঘটনায় তরুণীর মৃত্যুর ঘটনাটি তদন্ত করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। তদন্তে বেরিয়ে এসেছে, ‘পারিবারিক সম্মান’ রক্ষার নামে ওই তরুণীকে তাঁর বাবা ও ভাই মিলে হত্যা করেছেন। পরে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে দেখাতে সাজানো হয়েছিল ‘হিট অ্যান্ড রান’-এর নাটক।

নিহত তরুণীর নাম সোফিয়া ফারুক। তাঁর বয়স ২২ বছর। গত ১২ আগস্ট আহমেদাবাদে একটি সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন বলে প্রথমে পুলিশকে জানানো হয়। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এই ঘটনায় সোফিয়ার বাবা ৫৬ বছর বয়সী মোহাম্মদ ফারুক নওয়াবখান এবং ভাই ৩৮ বছর বয়সী মোহাম্মদ হাবিল ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনার রাতে সোফিয়া তাঁর ভাই হাবিলের সঙ্গে মোটরসাইকেলে করে চেলাজপুরা চার রাস্তার কাছে যাচ্ছিলেন। রাত ১১টার দিকে তাঁদের মোটরসাইকেলকে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায় বলে দাবি করা হয়েছিল। মাথায় গুরুতর আঘাত পাওয়া সোফিয়াকে প্রথমে একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে সিভিল হাসপাতালে স্থানান্তর করা হলে ১৩ আগস্ট ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

প্রাথমিকভাবে ঘটনাটি ‘হিট অ্যান্ড রান’ হিসেবে নথিভুক্ত করে পুলিশ। তবে তদন্তের একপর্যায়ে সোফিয়ার সঙ্গে এক তরুণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার বিষয়টি পুলিশের নজরে আসে।

পুলিশের অভিযোগ, ভিডিওটি ভাইরাল হওয়ার পর পরিবারের ‘সম্মান’ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কায় সোফিয়াকে হত্যার সিদ্ধান্ত নেন তাঁর বাবা ও ভাই। পরে তাঁরা মোটরসাইকেলে করে সোফিয়ার পিছু নেন। চেলাজপুরা গ্রামের কাছে তাঁকে থামিয়ে হাবিল লোহার হাতুড়ি দিয়ে তাঁর মাথায় একাধিকবার আঘাত করেন বলে অভিযোগ। তাঁর বাবা এই ঘটনায় সহযোগিতা করেন বলে জানিয়েছে পুলিশ।

এরপর ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে দেখাতে দুজন মিলে সাজানো গল্প তৈরি করেন বলে তদন্তকারীদের দাবি।

পুলিশ জানিয়েছে, সোফিয়ার বাবা ও ভাই একটি ফ্যাব্রিকেশন ব্যবসা পরিচালনা করেন। অন্যদিকে সোফিয়া আহমেদাবাদের জুহাপুরা এলাকার একটি হাসপাতালে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। মামলাটি নিয়ে আরও তদন্ত চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

স্ত্রীকে হত্যার পর মাথা বিচ্ছিন্ন করে ফ্রিজে রাখলেন স্বামী

নবরাত্রির গার্বা-দান্দিয়া থেকে মুসলিমদের দূরে থাকতে বলল বিশ্ব হিন্দু পরিষদ

বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বতসোয়ানার এক নাগরিককে মুক্তি দিয়েছে ঢাকা

ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় বহু মার্কিন সেনা নিহতের দাবি

নেপালে বন্যার ধ্বংসস্তূপে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান নজরে রাখছে ভারত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।