সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় ইএনও আবদুল ওয়াদুদ প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদান করেন | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় ইএনও আবদুল ওয়াদুদ প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদান করেন

ডুমুরিয়ায় উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে ঘর পেল আকলিমা বেগম নামের এক অসহায় নারী। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদান করেন।
খোঁজ নিলে জানা যায়, ২০১৬ সালে কুলবাড়িয়া এলাকার মোঃ আফসারের পুত্র আবু তাহেরের সাথে বিয়ে হয় আকলিমা বেগমের। বিয়ের দুই বছরের মাথায় কোল জুড়ে পুত্র সন্তান আসাদুলের জন্ম হয়। আকলিমার আরেক সন্তান গর্ভে থাকা অবস্থায় ২০১৯ সালের ৯ই মে বৈদ্যুতিক দুর্ঘটনায় মারা যায় স্বামী আবু তাহের। সেই থেকে রাস্তার পাশে শ্বশুর-শাশুড়ি নিয়ে ঝুপড়ি ঘরে বসবাস করতো আকলিমা। কপালে জোটেনি বিধবা কার্ড সহ কোন ধরনের সরকারি সুযোগ-সুবিধা। এরই মধ্যে চলতি বছরের মার্চ মাসে বসবাসকৃত ঘরের পাশের রাস্তায় ইঞ্জিন ভ্যান উল্টে মারা যায় বড় ছেলে আসাদুল (৫)। এরপরই নজরে আসে উপজেলা প্রশাসনের।

বিষয়টির খোঁজ খবর নেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ। পরবর্তীতে সিদ্ধান্ত নেন আকলিমাকে ঘর দেয়ার। তারই আলোকে নিজে উপস্থিত হয়ে কাঠালতলা ভুমিহীনদের জন্য তৈরিকৃত ঘরের ১১ নাম্বার ঘরটি বুঝিয়ে দেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন,জাতীয় দৈনিক সাংবাদিক ফোরামের সহ সভাপতি সেলিম আবেদ, সম্পাদক সুমন ব্রহ্ম, কোষাধ্যক্ষ আরিফুজ্জামান নয়ন, সাংবাদিক কোমল
রাহাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল ওয়াদুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন কেউ ভূমিহীন থাকবে না। আমি খোঁজ খবর নিয়ে দেখেছি আকলিমা স্বামীহারা সন্তান হারা প্রকৃত অসহায়। তার একটু মাথাগোঁজার জায়গা প্রয়োজন তাই আমি নিজেই এসে ঘরটি তাকে বুঝিয়ে দিয়েছি।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

খালিশপুরে লাল হাসপাতাল ও স্কাউট মাঠ পরিদর্শন, উন্নয়নের আশ্বাস হুইপ বকুলের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।