সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
টেকনাফে ৫ কোটি টাকার মাদকসহ নারী কারবারি আটক | চ্যানেল খুলনা

টেকনাফে ৫ কোটি টাকার মাদকসহ নারী কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ গুলফরাজ (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
রবিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে টেকনাফ নতুন পল্লান পাড়ার নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়।

গুলফরাজ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার আলী হোসেনের মেয়ে। দুই বছর আগে কথিত বন্দুকযুদ্ধে তার স্বামী মালেক মিস্ত্রি মারা যান।
টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ঘর থেকে এক কেজি ওজনের ক্রিস্টাল মেথ (আইস), ১০ হাজার পিস ইয়াবা ও সাড়ে পাঁচ হাজার নগদ টাকাসহ গুলফরাজকে আটক করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা।
তিনি বলেন, তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামালা দিয়ে সোমবার আদালতে সোপর্দ করা হবে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: গবেষণা

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।