সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঝিকরগাছায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত | চ্যানেল খুলনা

ঝিকরগাছায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত

যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার গদখালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গদখালী কোল্ড স্টোরের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ২জন নিহত হয়।

নিহতরা হলেন, জেলার শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামের মুনসুর আলী ছেলে আলমগীর হোসেন (৪৫) ও সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বিখালী গ্রামের মশিউর রহমানের ছেলে মেহেদি হাসান মিলন (৩৫)।

ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেল যোগে দুই যুবক বেনাপোলের দিকে যাচ্ছিলো। এসময় অপর দিক থেকে আসা একটি ট্রাক গদখালীর রজনীগন্ধা কোল্ড স্টোরের সামনে তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিচয় পাওয়া গেছে। তবে তাদের চাপা দেয়া ট্রাকের সন্ধান মেলেনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ

যশোরে শুটারগান-গুলিসহ তিনজন আটক

শার্শায় আওয়ামীলীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।