সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জেলি পুশকৃত ১০০ মন চিংড়িসহ আটক ৭ | চ্যানেল খুলনা

মোংলার কোস্টগার্ড পশ্চিম জোনের অভিযান

জেলি পুশকৃত ১০০ মন চিংড়িসহ আটক ৭

বাংলাদেশ কোষ্টগার্ডের বাগেরহাটের মোংলাস্থ কোষ্টগার্ড পশ্চিমজোনের বিসিজি ষ্টেশন রূপসার টহলদল মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে অপদ্রব্য (জেলি) পুশকৃত প্রায় ১শ’ মন চিংড়ি মাছসহ ৭ জন অসাধু মাছ ব্যবসায়িকে আটক করেছে।
কোষ্টগার্ডের জোনাল কমান্ডারের পক্ষে লেঃ কমান্ডার বিএন মোঃ হাসানুজ্জামান বুধবার (১০ নভেম্বর) দুপুরে এক মেইল বার্তায় জানান, গোপনঁ খবরের ভিত্তিতে বিসিজি রুপনার একটি টহলদল মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে রূপসার খানজাহান আলী সেতুর টোল প্লাজায় অবস্থান নেয়।

এ সময় ট্রাকযোগে আসা ওই চিংড়ি মাছ জব্দ করাসহ ট্রাক চালক হেলপারসহ ৭ জন আটক করা হয়।
আটককৃতরা স্বীকার করে যে, ওজন বৃদ্ধি করে বেশী মুনাফার আসায় চিংড়িতে জেলি পুশ করা হয়। তাদের নিকট থেকে উদ্ধার করা জেলিপুশ করা চার হাজার ২০ কেজি চিংড়ি রূপসা নদীতে ফেলে বিনষ্ট করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও রূপসা উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃতদের ৬ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং ১ জনকে সাধারণ ক্ষমা করা হয়। আর জব্দকৃত ট্রাক রূপসা থানা পুলিশে সোপর্দ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

সরকার অনুমতি দিলে প্রয়োজন হলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

খুলনায় সন্ধানী ক্লিনিকে মুখোশধারীদের হামলা, ভাঙচুরের পর গুলি

আসিফ আকবরের গাড়িতে গুলি, হামলাকারীকে শনাক্ত করতে পারেনি পুলিশ

৯০ কোটি টাকার ফাঁকা চেক : খুলনা ওয়াসার প্রকৌশলীকে দুদকের জিজ্ঞাসাবাদ

খুলনায় একাধিক হত্যা মামলার আসামি অনুপম মহলদার গ্রেপ্তার

দুই বিমানকর্মীর জুতায় ৮০ স্বর্ণবার, শাহজালালে জব্দ ১৬ কোটি টাকার সোনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।