সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জাল ভোট দিতে গিয়ে দুই কিশোর আটক | চ্যানেল খুলনা

জাল ভোট দিতে গিয়ে দুই কিশোর আটক

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা নির্বাচনে জাল ভোট দিতে গেয়ে দুই কিশোর ধরা পড়েছে।

শনিবার সকালে কুমারখালী তেবাড়ীয়া জয়বাংলা প্রাথমিক বিদ্যালয়ের পৌরসভার ৮নং নির্বাচনী কেন্দ্রের ৬নং বুথে জাল স্মার্ট কার্ডের মাধ্যমে ভোট দিতে গিয়ে তারা ধরা পড়ে। পরে তাদের আটক করা হয়।

আটক কিশোররা হলো- কুমারখালী তেবাড়ীয়া গ্রামের দুলালের ছেলে মামুন (১৪) ও লিটনের ছেলে স্বজল (১৬)। তারা জাল স্মার্ট কার্ডের মাধ্যমে ভোট দিতে গিয়ে আটক হয়েছে।

৬ নং বুথের দায়িত্বে থাকা সহকারী প্রিজাইডিং অফিসার খাইরুল ইসলাম জানান, তারা ভোট দিতে এসে স্মার্ট কার্ড দেখালে সেটা জাল বলে প্রতীয়মান হয়। তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএ মুহাইমিন আল জিহান জানান, তারা জাল ভোট দিতে গিয়ে আটক হয়েছে। ভোটগ্রহণ শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: গবেষণা

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।