সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চলতি মাসেই পাওয়া যাবে রাশিয়ার টিকা: স্বাস্থ্যমন্ত্রী | চ্যানেল খুলনা

চলতি মাসেই পাওয়া যাবে রাশিয়ার টিকা: স্বাস্থ্যমন্ত্রী

চলতি মাসেই (জুলাই) রাশিয়ার তৈরি করোনা টিকা স্পুটনিক-৫ পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, আমরা টিকা পেতে পুরোপুরি প্রস্তুত।
মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

এসময় মন্ত্রী বলেন, রাশিয়ার থেকে টিকা কেনার সবরকম প্রস্তুতি আমাদের শেষ হয়েছে। আশা করছি, এই মাসের মধ্যেই একটা খবর হয়ত আমরা পেতে পারি।
তিনি বলেন, রাশিয়ার সঙ্গে আমরা অনেকদিন কাজ করেছি। খুঁটিনাটি কিছু বিষয় ছিল, সেগুলো আমাদের ভ্যাকসিন কমিটি আলোচনা করে শেষ করেছে। এখন আমরা অপেক্ষায় আছি তারা কখন এবং কী পরিমাণ টিকা দেবে। তারা যখনই জানাবে, আমরা তখনই আমাদের প্রক্রিয়া শুরু করে দেব।
জাহিদ মালেক বলেন, আমরা তাদেরকে বলে দিয়েছি যত দ্রুত সম্ভব আমাদেরকে টিকা দেওয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য। তারা আমাদেরকে বিস্তারিত জানাবে যে অমুক দিন, এতো সংখ্যক টিকা আমরা দেব, তখন আমরা সে অনুযায়ীই ব্যবস্থা নেব।
গত ২৭ এপ্রিল রাশিয়ার টিকা স্পুটনিক-৫ বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। ওইদিন ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এ তথ্য জানান।
এর আগে স্পুটনিক-৫ জরুরি ব্যবহারের অনুমোদনের সুপারিশ করে কোভিড-১৯ টেকনিক্যাল কমিটি।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

ঢাকা-সিলেটে হবে ডাবল লাইন রেলপথ: প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: গবেষণা

বন্ধ হওয়া সব কারখানা দ্রুত চালু করা হবে: প্রধানমন্ত্রী

রাজধানীকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ গড়তে ১২ দফা কর্মপরিকল্পনা, নামছে ২৫০ ইলেকট্রিক বাস

জামায়াতে ইসলামী নিজেদের ‘স্বাধীনতা বিরোধী’ হিসেবে মেনে নিয়েছে: আইনমন্ত্রী

জাপানে ১২ লাখ কর্মী নেবে, সুযোগ পেতে পারে বাংলাদেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।