সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার | চ্যানেল খুলনা

চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

সাভারে নয় বছরের এক শিশুকে চকলেট কিনে দেয়ার লোভ দেখিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের অভিযোগে কামাল হোসেন (৫৫) নামের এক ভণ্ড কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকালে জেলার আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে চাঁদপুরের মতলব থানার পাটন প্রধানবাড়ী গ্রামের মৃত আবু মোহাম্মদ প্রধানের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, নয় বছরের ওই শিশুর বাবা-মা কারখানায় কাজ করে। সে বাবা-মার সাথে আশুলিয়ার আউকপাড়ার আদর্শগ্রামে বসবাস করত। গত ৩ অক্টোবর তাকে বাসায় রেখে কারখানায় যায় বাবা-মা। একসময় বাড়িতে কেউ না থাকায় খেলার জন্য বাইরে বের হলে কামাল হোসেন চকলেট কিনে দেয়ার লোভ দেখিয়ে তার ফার্মেসিতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনা জানাজানি হলে ভণ্ড ওই কবিরাজ আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় গত ১৯ আগস্ট শিশুটির পরিবার মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আল-মামুন কবির গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সাংবাদিককে জানান, শিশুটির পরিবার মামলা দায়ের করলে আসামি গ্রেপ্তারের অভিযানে নামে পুলিশ। আসামি ঘন-ঘন স্থান পরিবর্তন করছিলেন। পরে শুক্রবার (১০ সেপ্টেম্বর) তাকে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: গবেষণা

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।