সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
গুলশানের স্পা সেন্টার ও বিউটি পার্লারের ২৮ জন কারাগারে | চ্যানেল খুলনা

গুলশানের স্পা সেন্টার ও বিউটি পার্লারের ২৮ জন কারাগারে

রাজধানীর গুলশানের অ্যাপেল থাই স্পা সেন্টার এবং ছোঁয়া বিউটি পার্লারে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গ্রেফতার ২৮ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- ইমন আহম্মেদ, শাকিল আহাম্মেদ, রিংন্টু ছিরাং, জিয়াউল হাসান, কামরুজ্জামান, মোশাররফ হোসেন, সাইফুল ইসলাম, রেজওয়ানুল ইসলাম, জাহেদুল ইসলাম চৌধুরী, মোশাররফ হোসেন, নজরুল ইসলাম, রায়হান আলম ব্যাপারী, রিয়া আক্তার, মাহি, সিমা, সামিয়া আক্তার, জুলি সাংমা, স্মৃতি, রিনা আক্তার, সুমি, হামিদা, মনি, শারমিন, পাপরী, তিশা, মিষ্টি আক্তার, সুমা ও সালমা আক্তার অরিন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মোফাজ্জল হোসেন আসামিদের আদালতে হাজির করেন। ইমন আহম্মেদ ও শাকিল আহাম্মেদের দুই দিন করে রিমান্ড এবং অপর ২৬ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

ওই দুই আসামির পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অপর আসামিদের পক্ষেও তাদের জামিন আবেদন করেন আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ওই দুই আসামির রিমান্ড নামঞ্জুর করে একদিন জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। অপর ২৬ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রোববার রাত সাড়ে ৮টায় গুলশান-২ এর ১০৫ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে অ্যাপেল থাই স্পা ও ছোঁয়া বিউটি পার্লারে অভিযান চালায় পুলিশ। অভিযানে স্পার নামে এই সেন্টারকে অসামাজিক কাজে ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

এ সময় ১২ জন নারী ও ১৬ জন পুরুষকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন গুলশান থানা পুলিশ।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: গবেষণা

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।