সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় মাদকসহ কথিত সাংবাদিক গ্রেপ্তার | চ্যানেল খুলনা

খুলনায় মাদকসহ কথিত সাংবাদিক গ্রেপ্তার

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার ৩য় ফেজে একটি বহুতল ভবনের ৪র্থ তলায় অভিযান চালিয়ে কথিত এক সাংবাদিককে মাদকসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) কথিত ওই সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম শামীম’র কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল।

ওই বাড়ির মালিক মুন্সি আক্তার হোসেন জানান, মোঃ জহিরুল ইসলাম শামীম সাংবাদিক পরিচয়ে বাড়ির ৪র্থ তলার দু’টি ফ্লাট ভাড়া নেন। ডিবি’র অভিযানকালে মাদক উদ্ধারের সময়ে তিনি ঘটনাস্থলে গেলে কথিত সাংবাদিক শামীম গাঁজা সেবনের কথা স্বীকার করেন।

কেএমপি’র সহকারী কমিশনার (গোয়েন্দা) অমিত কুমার বর্মন জানান, রবিবার বিকেলে গোপন খবরেরভিত্তিতে সোনাডাঙ্গা আবাসিক এলাকার ৩য় ফেজে’র ২নং রোডের ৬নং হোল্ডিংয়ের মুন্সি আক্তার হোসেনের বাড়ির ৪র্থ তলায় মোঃ জহিরুল ইসলাম শামীম’র ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তার কাছ থেকে ৪০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানকালে তার কাছ থেকে একটি পত্রিকার আইডি কার্ড (পরিচয়পত্র) পাওয়া গেছে। প্রাথমিকভাবে তিনি স্বীকার করেছেন নিজের প্রয়োজনে পত্রিকার কার্ড তিনি নিয়েছেন। তবে তিনি সাংবাদিকতার সাথে যুক্ত নন বলেও স্বীকার করেছেন। এঘটনায় তার বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: গবেষণা

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।