সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় মাদক মামলয় দুই আসামীর যাবজ্জীবন | চ্যানেল খুলনা

খুলনায় মাদক মামলয় দুই আসামীর যাবজ্জীবন

নগরীর খুলনা থানায় দায়ের হওয়া ১৫০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় দুই আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ডিসেম্বর) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্তরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এদিকে, অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর এক আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, যশোরের শার্শা থানাধীন শিকারপুর গ্রামের রুহুল আমিনের ছেলে সাহাঙ্গির আলম ও একই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ শাহাবুদ্দিন।
আদালতের এপিপি এড. কাজী সাব্বির আহমেদ নথির বরাত দিয়ে জানান, ২০১২ সালের ১৩ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটে খুলনা থানা এলাকা থেকে আসামী সাহাঙ্গির আলম ও মোঃ শাহাবুদ্দিন কে গ্রেফতার করে পুলিশ। এসময় সাহাঙ্গীরের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন ও শাহাবুদ্দিনের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এঘটনায় পিএসআই আমিরুল ইসলাম বাদী হয়ে দুই আসামীর বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন, যার নং ২৩। পরবর্তীতে একই বছরের ১ নভেম্বর ওই আসামীদেরকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন সহকারী পুলিশ কমিশনার (এসি) মোল্লা আজাদ হোসেন। আদালতের বিভিন্ন কার্যদিবসে ১৬ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক আজ এ মামলার রায় ঘোষণা করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।