সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৯ | চ্যানেল খুলনা

খুলনায় মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৯

খুলনা মহানগরীতে মাদক বিরোধী অভিযানে গত ২৪ঘন্টায় মাদক দ্রব্যসহ ৯জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এসব ঘটনায় শনিবার (২৫ জুলাই) সংশ্লিষ্ট থানায় ৮টি মামলা হয়েছে

কেএমপি’র মুখপাত্র কানাইলাল সরকার জানিয়েছেন, গ্রেফতারকৃতরা হল- নগরীর গল্লামারী খালপাড় এলাকার মোঃ নূরুল ইসলামের ছেলে ইমরান হোসেন (২৭), পশ্চিম বানিয়াখামার এলাকার আঃ হালিম শেখের ছেলে মোঃ জাহিদুল শেখ (২০), পটুয়াখালীর টাউন বলগাছিয়ার মোঃ সুলতান শিকদারের ছেলে মোঃ আল-আমিন শিকদার (২৪), সাতক্ষীরার বৈচানা এলাকার মৃত আঃ রশিদ সরদারের ছেলে মোঃ সেকেন্দার বাদশা পলাশ (২২), খালিশপুরের হাউজিং নিউ কলোনীর মৃত মতিয়ার রহমানের ছেলে মোঃ মাসুদ রানা (৩৭), দৌলতপুরের মহেশ্বরপাশার সাহেবপাড়া এলাকার জালাল মৃধার ছেলে ফারুক মৃধা (৩৩), নগরীর শেরে বাংলা রোডের আমতলা মোড়ের ভাড়াটিয়া যশোরের রেলগেট রায়পাড়ার বাসিন্দা মৃত বাচ্চু বিশ্বাসের ছেলে আব্দুল্লাহ আল বাপ্পি (৩০), দৌলতপুরের মালিকতলা সিএসডি গোডাউন গেট এলাকার মৃত সামছু গাজীর স্ত্রী শাহিনুর বেগম (৪৩) এবং জেলার দিঘলিয়ার বেলতলা ঘোষগাতী এলাকার মোঃ কালাম শেখের ছেলে মোঃ সাদ্দাম শেখ (২৯)। এসব ঘটনায় মাদক বিক্রেতাদের কাছ থেকে এক কেজি ১০৫গ্রাম গাঁজা, ১৯ বোতল ফেন্সিডিল ও ১৯পিস ইয়াবা উদ্ধার করা হয়।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: গবেষণা

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।