সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ র‌্যাবের হাতে দুই ভাই গ্রেফতার | চ্যানেল খুলনা

খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ র‌্যাবের হাতে দুই ভাই গ্রেফতার

খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মোঃ হেলাল শিকদার (২৩) ও জেল্লাল (১৯) নামে দুই ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গ্রেফতার দু’জন সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার মোঃ খলিল শিকদার ও কেসিসি’র ১৮নং ওয়ার্ডের ঝাড়ুদার (মাস্টাররোল) মোছাঃ হালিমা বেগম এর ছেলে। সোমবার রাতে তাদের গ্রেফতার হয় বলে গতকাল মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
র‌্যাব-৬ জানায়, সোমবার রাতে র‌্যাব-৬ (সদর কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, সোনাডাঙ্গা আবু বক্কর খান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কতিপয় ব্যক্তি ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। এমন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে মোঃ হেলাল শিকদার ও জেল্লালকে গ্রেফতার করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের দখল হতে ৩টি দেশীয় তৈরী হাসুয়া উদ্ধার পূর্বক জব্দ করে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মহানগরীর সোনাডাঙ্গা থানায় পেনাল কোডের ১৮৬০ সালের ৩৯৯ ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: গবেষণা

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।