সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় জাল নোটসহ দুই জন আটক | চ্যানেল খুলনা

খুলনায় জাল নোটসহ দুই জন আটক

খুলনায় ১ লাখ ৭৮ হাজার টাকার জাল নোটসহ দুই জন আটক। হরিণটানা থানা পুলিশ শুক্রবার (২৪ মে) দুপুরে খুলনার কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ৭৮ হাজার টাকার জাল নোটসহ দুই জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন শরিয়তপুরের নুর ইসলাম (৭৬), ও বরিশালের হারুন অর রশিদ ওরফে হারুন কবিরাজ (৫০)।
চেকপোস্টে তল্লাশির সময় তাদের কাছ থেকে মোট ১ লাখ ৭৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। হরিণটানা থানায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, তারা জাল নোটগুলো স্থানীয় বাজারে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে এসেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। জাল নোটচক্রের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা ও অন্যান্য সদস্যদের খুঁজে বের করতে তদন্ত চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।