সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ইটভাটার কার্যালয়ে যুবককে গুলি করে হত্যা, অন্যতম আসামি গ্রেপ্তার | চ্যানেল খুলনা

খুলনায় ইটভাটার কার্যালয়ে যুবককে গুলি করে হত্যা, অন্যতম আসামি গ্রেপ্তার

খুলনার রূপসায় ইটভাটার কার্যালয়ে ঢুকে ফখরুল ইসলাম (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় আব্দুর রহমান (৩০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সংস্থাটির এসআরবি-৬ জানিয়েছে, তিনি এ হত্যা মামলার অন্যতম আসামি।

সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৬ খুলনা ও এসআরবি-৭ চট্টগ্রামের যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার আব্দুর রহমান খুলনার রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের আব্দুর রউফ শেখের ছেলে। গ্রেপ্তারের পর তাকে চট্টগ্রামের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট রাতে রূপসা উপজেলার মেসার্স রূপসা ব্রিকসের কার্যালয়ে অবস্থান করছিলেন ফখরুল ইসলাম। এ সময় দুর্বৃত্তরা সেখানে ঢুকে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হন ফখরুল।

পরে স্থানীয় লোকজন তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে রূপসা থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

এসআরবি-৬-এর মিডিয়া সেল জানিয়েছে, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। ফখরুল হত্যা মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় টাকা চুরির অপবাদে তরুণকে পিটিয়ে হত্যা, দুই আসামি গ্রেপ্তার

খুলনায় ইটভাটার কার্যালয়ে যুবককে গুলি করে হত্যা, অন্যতম আসামি গ্রেপ্তার

সোনাডাঙ্গায় ডিবির অভিযান, ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

কেসিসি ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর টিপু ঢাকায় আটক

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।