সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা বিভাগে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ | চ্যানেল খুলনা

খুলনা বিভাগে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

করোনাভাইরাস প্রতিরোধে চলমান কঠোর লকডাউনে খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া জেলাসহ বিভিন্ন জেলায় করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়।

খুলনা বিভাগের চুয়াডাঙ্গার পৌর এলাকায় আজ (রবিবার) করোনায় কর্মহীন লোকাল ও দূরপাল্লার একশত ৪০ জন পরিবহন শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়। জনপ্রতি ১০ কেজি চাল, এক কেজি মুসরির ডাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি ও এক কেজি লবন প্রদান করা হয়।

ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে আজ (রবিবার) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এক হাজার একশত ইজিবাইক চালকের মাঝে জনপ্রতি ১০ কেজি চাল ও তিনশত টাকা বিতরণ করা হয়েছে। ঝিনাইদহের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান এসব খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। এসময় পৌর সভার মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সেলিম রেজা ও জেলা তথ্য অফিসার মোঃ আবুবকর সিদ্দীক উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া জেলা প্রশাসন আজ (রবিবার) দুইশত উপকারভোগী পরিবারের মাঝে ত্রাণ হিসেবে ২ মেট্রিক টন চাল এবং ভিজিএফ কর্মসূচির আওতায় এক হাজার নয়শত ৭১ উপকারভোগীদের মাঝে ১৯.৭১ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ বিতরণ করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

খালিশপুরে লাল হাসপাতাল ও স্কাউট মাঠ পরিদর্শন, উন্নয়নের আশ্বাস হুইপ বকুলের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।