সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
২৯ ডিসেম্বর খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন | চ্যানেল খুলনা

২৯ ডিসেম্বর খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন

খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২৭ আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শনিবার (২৮ নভেম্বর) ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোট গণনা শেষে একই দিন ফলাফল ঘোষণা করা হবে।

সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সহসভাপতি সোহরাব হোসেন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম। সভায় ক্লাবের ৮৯ জন স্থায়ী সদস্য উপস্থিত ছিলেন। তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী সোহরাব হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন এবং তফসিলের বিস্তারিত সময়সূচি চূড়ান্ত করা হয়। পাশাপাশি অডিটর নিয়োগ দেওয়া হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২৯ নভেম্বর সন্ধ্যা ৭টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৪ ডিসেম্বর বিকেল ৪টায় এবং চূড়ান্ত তালিকা ৫ ডিসেম্বর রাত ৮টায়।

৬ ও ৭ ডিসেম্বর প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। ৯ ডিসেম্বর বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ১০ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় মনোনয়নপত্র বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

খসড়া প্রার্থী তালিকার বিষয়ে ১১ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আপত্তি জানানো যাবে। একই দিন সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে আপত্তির শুনানি ও নিষ্পত্তি হবে। ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৫ ডিসেম্বর বিকেল ৫টায়।

তফসিল অনুযায়ী, ২৮ ডিসেম্বর বেলা ১১টায় ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। পরদিন ২৯ ডিসেম্বর বার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় ২৪ ঘণ্টায় ২১ জন গ্রেপ্তার, পাঁচ মোটরসাইকেল জব্দ

খুলনায় ৭৯ হত্যাকাণ্ডের তথ্য তুলে ধরে নিরাপত্তা জোরদারের দাবি জামায়াতের

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষের সিলিং ভেঙে শিক্ষার্থী আহত

নারী নির্যাতন প্রতিরোধে আগে নিজেকে সচেতন হতে হবে : খুলনা জেলা প্রশাসক

খুলনায় অপহরণ মামলার ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ৩

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসবাদের প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রজন্ম খুলনার বিক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।