সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুমেক হাসপাতালে দালালসহ ওষুধ কোম্পানীর প্রতিনিধিকে জরিমানা | চ্যানেল খুলনা

খুমেক হাসপাতালে দালালসহ ওষুধ কোম্পানীর প্রতিনিধিকে জরিমানা

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অভিযান চালিয়ে এক দালালসহ ওষুধ কোম্পানীর কয়েকজন প্রতিনিধিকে মোবাইল কোর্টে জরিমানা করেছেন জেলা প্রশাসন। সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । সূত্র জানায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাহমিদুল ইসলাম তমাল ও তাহমিনা সুলতানা নীলার নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযান পরিচালনাকালীন সোমবার (৩১ আগস্ট) একজন দালালকে আটক করে সোনাডাঙ্গা থানা পুলিশ। এছাড়া সরকারি নির্দেশ অমান্য করায় ওষুধ কোম্পানীর কয়েকজন প্রতিনিধিকে মোবাইল কোর্টের আওতায় আনা হয়। কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের দশ হাজার টাকা জরিমানা করেন। রোগীদের অসহায়ত্বকে পুঁজি করে গড়ে ওঠা এ সকল অসাধু সিন্ডিকেট ভেঙ্গে দিতে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে। এছাড়া স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত, মাস্ক পরা নিশ্চিত করতেও মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।