সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কেসিআরএ’র প্রতিষ্ঠাতা সভাপতি সুবীর রায়ের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কেসিআরএ’র প্রতিষ্ঠাতা সভাপতি সুবীর রায়ের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত

খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক পূর্বাঞ্চলের ক্রাইম রিপোর্টার সুবীর কুমার রায়ের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণ সভা সোমবার (৪ সেপ্টেস্বর) রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রয়াত সাংবাদিক সুবীর রায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক সুবীর রায় খুলনার ক্রাইম রিপোর্টারদের জন্য এই প্ল্যাটফর্ম গঠন করেছিলেন। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। ক্রাইম রিপোর্টের জন্য তিনি ছিলেন বিশেষভাবে পরিচিত। তার অকাল প্রয়াণে ক্রাইম রিপোর্টারদের নেতৃত্বের জায়গায় শূন্যতার সৃষ্টি হয়েছিলো। ৪র্থ মৃত্যুবার্ষিকীতে আমরা তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। একই সাথে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।

এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জুর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান, বর্তমান সহ-সভাপতি শিশির রঞ্জন মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, নূর হাসান জনি, আওয়াল শেখ প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

জাতীয় প্রযুক্তি প্রতিযোগিতায় কেকেবিএইউ’র টিম জিরোর সাফল্যে সংবর্ধনা জ্ঞাপন

খুবিতে দুর্লভ ‘কাইজেলিয়া’ বৃক্ষের চারা রোপণ

জাতীয় প্রবন্ধ প্রতিযোগিতায় খুবি শিক্ষার্থী সীমান্ত চৌধুরীর প্রথম স্থান অর্জন

পরিকল্পিত মহানগরী কেবল বহুতল ভবন নয় পর্যাপ্ত সবুজ ও খোলা বাতাস থাকা আবশ্যক

খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩৪ ইউনিটের পরিচিতি সভা অনুষ্ঠিত

খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।