সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কেশবপুরে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ডুমুরিয়ার আশরাফ নিহত | চ্যানেল খুলনা

কেশবপুরে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ডুমুরিয়ার আশরাফ নিহত

কেশবপুরে ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ডুমুরিয়ার এক ব্যাক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪জুন) সকাল সাড়ে ৯ টার দিকে কেশবপুর গাজীর মোড়ে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি ডুমুরিয়া সদরের মৃত নওয়াব আলী সরদারের ছেলে মোঃ আশরাফ উদ্দিন (৫০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, বালু বোঝায় একটি ডাম্পার ট্রাক যশোর থেকে চুকনগর অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে কেশবপুর পৌরশহরের ত্রীমোহিনী মোড় (গাজীর মোড়) এলাকায় পৌঁছুলে দ্রুত গতির ট্রাকটি যাত্রীবাহি ভ্যানটি চাপা দেয়। এসময় ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ভ্যান যাত্রী ডুমুরিয়া সদরের আশরাফ উদ্দীন ঘটনাস্থলে নিহত হন।
তবে স্থানীয়দের অভিযোগ কেশবপুর পৌর শহরের টিএনটি মোড় থেকে শুরু করে মধ্যকুল ট্রাক টার্মিনাল এলাকা পর্যন্ত যশোর-সাতক্ষীরা সড়কের উপর প্রতিনিয়ত অবৈধভাবে বাস, ট্রাক, ইজিবাইক, মহেন্দ্র, সিএনজি, ইঞ্জিন চালিত ভ্যান পার্কিং এর কারণে প্রায় ছোট বড় সড়ক দূর্ঘটনা ঘটে চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ

যশোরে শুটারগান-গুলিসহ তিনজন আটক

শার্শায় আওয়ামীলীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।