সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে ঘরে ঢুকে সংঘবদ্ধ ধর্ষণ! | চ্যানেল খুলনা

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে ঘরে ঢুকে সংঘবদ্ধ ধর্ষণ!

ঢাকার সাভারে এক বিউটিশিয়ানকে সংঘবদ্ধ ধর্ষণ ও সহযোগিতার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ও শুক্রবার সকালে পৌর এলাকার আনন্দপুর মহল্লার জনৈক রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে। আটককৃতদের শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাভার পৌরসভার আনন্দপুর মহল্লার বি-২২ নম্বর বাড়ির মালিক মৃত আব্দুল আলিমের ছেলে মো. রুবেল আহম্মেদ (৩৫), তার বাড়ির কেয়ারটেকার মো. ফিরোজ তালুকদার (৪০), প্রতিবেশী ফ্ল্যাটের ভাড়াটিয়া মো. সুমন (৩২) ও তার স্ত্রী নিলুফা আক্তার (২২)।

এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী দীর্ঘ পাঁচ মাস ধরে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার মো রুবেল আহম্মেদের মালিকানাধীন ফ্ল্যাট বাসায় বসবাস করে আসছেন। সেই সুবাদে বাড়ির মালিকের পরিচিত দুই ব্যক্তি তাকে বিভিন্ন সময় কুপ্রস্তার দিয়ে আসছিলো। একপর্যায়ে গত বৃহস্পতিবার দুপুরে ওই ব্যক্তিদ্বয় বাড়ির মালিক রুবেল আহম্মেদ ও কেয়ারটেকার ফিরোজ তালুকদারের সহায়তায় বাড়ির ভেতরে প্রবেশ করে আবারও ওই নারীকে কুপ্রস্তাব দেয়। কিন্তু তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই নারীর নিজ ভাড়া কক্ষেই তারা তাকে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: গবেষণা

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।