সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আইসক্রিম কিনে দিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণ | চ্যানেল খুলনা

আইসক্রিম কিনে দিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণ

নাটোরের লালপুরে আইসক্রিম কিনে দিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আজ শনিবার ভোরে ১ কিশোরকে (১৬) আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে ধর্ষণের ঘটনা ঘটেছে। মেয়েটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
লালপুর থানা সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ৮ বছরের ১ মেয়েশিশু বাড়ির পাশে রাস্তায় আইসক্রিম কেনার জন্য বের হয়। তখন প্রতিবেশী একটি কিশোর তাকে আইসক্রিম কিনে দেয়। আইসক্রিম খেয়ে বাড়ি ফেরার পথে ওই কিশোর তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি বাড়ি গিয়ে অভিভাবকদের ঘটনা খুলে বলে। রাতেই মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মেয়েটির বাবা গতকাল রাতে লালপুর থানায় অভিযুক্ত কিশোরের নাম উল্লেখ করে মামলা করেছে। পুলিশ অভিযান চালিয়ে আজ ভোরে ওই কিশোরকে আটক করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানিয়েছে, অভিযুক্ত কিশোরকে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে। দুপুরে ভুক্তভোগী শিশুর স্বাস্থ্য পরীক্ষা শেষে তার জবানবন্দি গ্রহণ করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।