সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অস্ত্র মামলায় রিজেন্টের সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড | চ্যানেল খুলনা

অস্ত্র মামলায় রিজেন্টের সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে অস্ত্র আইনে করা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে দুপুরে এ রায় ঘোষণা করা হয়।
গত ১৫ জুলাই সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তারের পর সাহেদকে সাথে নিয়ে রাজধানীর উত্তরায় অভিযান চালানো হয়। সেসময় উদ্ধার করা হয় অস্ত্র ও বিদেশি মদ। পরে অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা করা হয় উত্তরা পশ্চিম থানায়। ২৭ আগস্ট এই মামলায় অভিযোগ গঠন করা হয় সাহেদের বিরুদ্ধে । গেল ২০ সেপ্টেম্বর শেষ হয় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন। এতে রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন আশা করলেও আসামিপক্ষের আইনজীবীর প্রত্যাশা খালাস পাবেন মোহাম্মদ সাহেদ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।