সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
অসহায় মানুষের পাশে খুলনার কৃতি সন্তান প্রবাসী মাহফুজ | চ্যানেল খুলনা

অসহায় মানুষের পাশে খুলনার কৃতি সন্তান প্রবাসী মাহফুজ

মানুষ মানুষের জন্য এই প্রতিপাদ্যকে ধারন করে অসহায়, গরীব মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। খুলনা জেলা রূপসা থানা ২ নং শ্রী ফলতলা ইউনিয়নের নন্দনপুর গ্রামের কৃতি সন্তান প্রবাসী মাহফুজ খন্দকার।

তিনি সুদূর প্রবাস থেকে নিজস্ব লোকজনের মাধ্যমে তার সাধ্যমত খুলনাসহ বিভিন্ন জেলা এর অন্তর্গত থানা, ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। তিনি শীতার্তদের মাঝে প্রবাস থেকে শীতের কম্বল বিতরণই করাচ্ছেন না। তার পাশাপাশি অসহায় মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখছেন।

এ বিষয়ে মাহফুজ খন্দকার বলেন, অসহায় মানুষদের পাশে আছি,থাকবো সারা জীবন যতদিন বেঁচে আছি মানুষকে সেবা করবো। একদিন আপনাদের সামনে আসব দেখা হবে সাক্ষাতে কথা হবে বাংলাদেশে আসবো খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন। তিনি আরো বলেন, বাংলাদেশে অর্থাৎ আমার খুলনা জেলাসহ দেশের বিভিন্ন স্থানে আমার পক্ষ থেকে আমার এই মানবিক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো।

উল্লেখ্য, মাহফুজ খন্দকার দীর্ঘদিন যাবত সিঙ্গাপুরে প্রবাস জীবন যাপন করছেন এবং তিনি সেখানকার নাগরিক।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা নগরের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খুলনায় আসছেন ৮ মে

খুলনায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

খুলনায় গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি

খুলনায় নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।