সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অবৈধপথে পারাপারের সময় বেনাপোল সীমান্তে পাচারকারীসহ আটক ৫৪ | চ্যানেল খুলনা

অবৈধপথে পারাপারের সময় বেনাপোল সীমান্তে পাচারকারীসহ আটক ৫৪

বেনাপোল প্রতিনিধি :: অবৈধ পথে ভারত- বাংলাদেশ পারাপারের সময় পৃথক অভিযান চালিয়ে বেনাপোল সীমান্ত থেকে আলমগীর হোসেন (৩০) নামে এক পাচারকারীসহ ৫৪ নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (২০ নভেম্বর) সকালে বেনাপোলের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

আটক পাচারকারী আলমগীর বেনাপোল ভবারবের গ্রামের আবুল কালামের ছেলে।

অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় আটককৃতদের বাড়ি যশোর, খুলনা, বাগেরহাট ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব জানান, গোপন সংবাদে জানা যায় অবৈধ পথে ভারতে থেকে বিপুল সংখ্যক নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করে বেনাপোল সীমান্তের শিকড়ি বটতলা মাঠে অবস্থান করছে। এমন খবরে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ২৫ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করে।

অপরদিকে, বেনাপোল পৌর এলাকার সাদিপুর সীমান্ত থেকে আলমগীর নামে এক পাচারকারীসহ
৫ জনকে আটক করে চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা।
পৃথক আর এক অভিযানে বেনাপোল দৌলতপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোফাজ্জল হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল গাতীপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ২৪ নারী-পুরুষ ও শিশুকে আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান সুবেদার আব্দুল ওহাব।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ

যশোরে শুটারগান-গুলিসহ তিনজন আটক

শার্শায় আওয়ামীলীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।