সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বেনাপোলে মাদকসহ ভারতীয় নাগরিক আটক | চ্যানেল খুলনা

বেনাপোলে মাদকসহ ভারতীয় নাগরিক আটক

বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও চোরাই পণ্যসহ অমলেশ মন্ডল (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। জব্দ করা পণ্যের মূল্য ৪ লাখ ২৪ হাজার টাকা। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে বেনাপোল আইসিপি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক অমলেশ মন্ডল ভারতের চব্বিশ পরগঁণা জেলার শুভনগর থানার বালতী গ্রামের শ্যামল মন্ডলের ছেলে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদে বিজিবির একটি দল চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে রঘুনাথপুর বিওপি, আন্দুলিয়া বিওপি সীমান্ত এলাকা থেকে খাদ্যসামগ্রী, শাড়ী, থ্রি-পিচ, চায়না দোয়ারি জাল ও কসমেটিক্সস সামগ্রী জব্দ করা হয়।

এসময় বেনাপোল আইসিপি সীমান্ত এলাকা থেকে বিদেশি মদ, ওষুধ, মোবাইল ও ভারতীয় রুপিসহ অমলেশ মন্ডল নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোর্পদ করা হয়েছে।

জব্দ করা এসব পণ্যের মূল্য ৪ লাখ ২৪ হাজার টাকা। চোরাকারবারিদের বিরুদ্ধে সীমান্তে বিজিবির এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিজিবির এই কর্মকর্তা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

শার্শায় ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

বেনাপোলে দুই মাসে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি

যশোরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।