সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শার্শায় ভাবিকে ধর্ষণ চেষ্টা: পুরুষাঙ্গ কর্তনের শিকার দেবর ৯ দিন পর আটক | চ্যানেল খুলনা

শার্শায় ভাবিকে ধর্ষণ চেষ্টা: পুরুষাঙ্গ কর্তনের শিকার দেবর ৯ দিন পর আটক

যশোরের শার্শার পাড়ের কায়বা গ্রামে ভাবিকে ধর্ষণের চেষ্টা চালায় তার প্রতিবেশী মুবায়দুল রহমান (৩৫)। নিজের সতিত্ব রক্ষার্থে সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করে ওই গৃহবধূ আসামি মুবায়দুলের পুরুষাঙ্গ কৌশলে কেটে ফেলে। এ অবস্থায় আসামী ৯ দিন পলাতক ছিল।

অবশেষে সোমবার (১৮ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে তার বাড়ি থেকে আটক করে। আটককৃত মুবায়দুল শার্শার পাড়ের কায়বা (বিজিবি ক্যাম্প সংলগ্ন) গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তারা সম্পর্কে দেবর ভাবি।

ঘটনার বর্ণনায় ভুক্তভোগী ওই নারী জানান, মুবায়দুল রহমান তাকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। তিনি রাজি না হওয়ায় গত ৯ আগস্ট গভীর রাতে বাড়ির উঠানে এসে ঘরের চালে ঢিল মারে। শব্দ শুনে ঘুম ভেঙে গেলে বাইরে আসার পর ওৎ পেতে থাকা আসামি মুবায়দুল তাকে জাপটে ধরে শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয় এবং মুখ চেপে ধরে বাড়ির পাশে নিয়ে গিয়ে মাটিতে ফেলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় নিজের সতিত্ব ও জীবন রক্ষার তাগিদে ব্লেড দিয়ে মুবায়দুলের পুরুষাঙ্গ কেটে ফেলি। তার চিৎকার দিলে আমার স্বামী, দুই সন্তান ও আশপাশের লোকজন আসলে মুবায়দুল পালিয়ে যায়। পরে মুবায়দুল স্থানীয় এক গ্রামীন চিকিৎসকের কাছে যান এবং সেখানে তার আটটি সেলাই দেওয়া হয়।

গ্রামবাসীর অভিযোগ, মফিজুল ও তার ভাবির মধ্যে আগে থেকেই অনৈতিক সম্পর্ক ছিল এবং এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবুও এমন ঘটনার পুনরাবৃত্তি স্থানীয়দের হতবাক করেছে।

এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী শার্শা থানা একটি এজাহার দায়ের করেন। আসামি মুবায়দুল ঘটনার পর থেকে ৯ দিন আত্মগোপনে ছিল। অবশেষে শার্শা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার গভীর রাতে তাকে আটক করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, ধর্ষন চেষ্টার ঘটনার মামলায় মুবায়দুল রহমান নামে একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আজ দুপুরে আদালতে পাঠানো হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

যশোর আরও সংবাদ

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পুশব‍্যাক’র চেষ্টা বিজিবির কঠোর অবস্থানে ব‍্যার্থ

ভারতে চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে সতর্কতায় বিজিবি

যশোরে কাভার্ড ভ্যানের চাপায় ইজিবাইক-ভ্যানের চার যাত্রী নিহত, সড়ক অবরোধ

শার্শায় শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।