সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ কনস্টেবলসহ নিহত ২ | চ্যানেল খুলনা

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ কনস্টেবলসহ নিহত ২

যশোর-ঝিনাইদহ সড়কের চুড়ামনকাটি ছাতিয়ানতলা এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবলসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৬টার দিকে ছাতিয়ানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবলের নাম ফজলুল হক (৩৫)। তিনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ক্ষুদ্র রয়রা গ্রামের বাসিন্দা ছিলেন এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের আটরা ফাঁড়িতে কর্মরত ছিলেন।

নিহত অপরজন হলেন রিয়াল (৩৮)। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের ইমান উদ্দিনের ছেলে।

দুর্ঘটনায় আহত হয়েছেন মামুন। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের শামসুল হকের ছেলে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, পুলিশ কনস্টেবল ফজলুল হক তার মোটরসাইকেলে করে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। চুড়ামনকাটি ছাতিয়ানতলা এলাকায় পৌঁছালে যশোরমুখী মামুনের মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কনস্টেবল ফজলুল হককে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত রিয়ালও মারা যান। আহত মামুনের অবস্থাও আশঙ্কাজনক এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে ওসি নিশ্চিত করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

যশোর আরও সংবাদ

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পুশব‍্যাক’র চেষ্টা বিজিবির কঠোর অবস্থানে ব‍্যার্থ

ভারতে চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে সতর্কতায় বিজিবি

যশোরে কাভার্ড ভ্যানের চাপায় ইজিবাইক-ভ্যানের চার যাত্রী নিহত, সড়ক অবরোধ

শার্শায় শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।