সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নগর ভবন থেকে কেসিসির লাইসেন্স অফিসার গ্রেপ্তার | চ্যানেল খুলনা

নগর ভবন থেকে কেসিসির লাইসেন্স অফিসার গ্রেপ্তার

আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় খুলনা সিটি কর্পোরেশনের লাইসেন্স অফিসার রবিউল আলম রবিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে নগর ভবনের কর আদায় শাখা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত রোববার ভোরে জিরো পয়েন্ট এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল বের হয়। ওই মিছিলের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায় মিছিলে অংশ নেন রবিউল আলম রবি।

মিছিলে সিটি কর্পোরেশনের স্টিকার লাগানো মোটরসাইকেলে করে অংশ নেন তিনি। কেসিসির সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন রবি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দার বলেন, ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। পরে নগর ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।