সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তানজিন তিশার সহকারী আলামিনের লাশ ৭ মাস পর কবর থেকে উত্তোলন | চ্যানেল খুলনা

তানজিন তিশার সহকারী আলামিনের লাশ ৭ মাস পর কবর থেকে উত্তোলন

ময়নাতদন্তের প্রয়োজনে দীর্ঘ সাত মাস পর জুলাই ছাত্র আন্দোলনে শহীদ আলামিনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার সহকারী হিসেবে কাজ করতেন আলামিন।

সোমবার (১০ মার্চ) দুপুর ২টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের নেতৃত্বে এবং উত্তরা পশ্চিম থানা ও শ্রীনগর থানা-পুলিশের তত্ত্বাবধানে শ্রীনগর উপজেলার বালাসুর কাশেমনগর কবরস্থান থেকে আলামিনের মরদেহ তোলা হয়।

পরিবার সূত্রে জনা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই ঢাকার উত্তরায় গুলিতে নিহত হন আলামিন। পরে তাকে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পরবর্তী সময়ে ময়নাতদন্ত ছাড়াই ২০ জুলাই শ্রীনগর উপজেলার কাশেমনগর কবরস্থানে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়। ঘটনার চার মাস পর ডিসেম্বরে নিহতের বড় ভাই বাদল খলিফা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন। এবার আলামিনের বাবা আইয়ুব খলিফার সম্মতিতে কবর থেকে লাশ তুলে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা শাহীন মাহমুদ জানান, ময়নাতদন্তের জন্য কবর থেকে ৭ মাস পর তোলা হয়েছে শহীদ আলামিনের মরদেহ। লাশ উত্তোলনের করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ফারিণের

স্মার্টফোন থাকলে খুব বাজেভাবে আসক্ত হয়ে পড়তাম: ক্রিস্টোফার নোলান

চিত্রনায়িকা পূর্ণিমার জন্মদিন আজ

বিশ্বকাপের ফাইনালেও শাকিরা, সঙ্গে ম্যাডোনা, বিবার ও বিটিএস

ব্রাজিল-নরওয়ের খেলা দেখে যা বললেন মেহজাবীন ও সাফা কবির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।