সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিজয় দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন | চ্যানেল খুলনা

বিজয় দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন

বেনাপোল প্রতিনিধি:: মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, বিজিবি ও স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত বিভিন্ন সংগঠন এ শ্রদ্ধা নিবেদনে অংশ নেয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহা-পরিচালকের পক্ষে যশোর-৪৯ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) সোহেল আল মুজাহিদ গার্ড অব অনার প্রদান করেন।

পরে সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নূর মোহাম্মদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন- বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুর রহমান সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. কাজী নাজিব হাসানসহ স্থানীয় স্কুল, কলেজ ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

অপরদিকে, সকালে বেনাপোল পোর্ট থানার কাগজ পুকুর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বেনাপোল স্থলবন্দর, বিএনপি, পোর্ট থানা, প্রেসক্লাব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এ সময় তারা বিজয় র‌্যালি নিয়ে আসে। পরে নিজ নিজ প্রতিষ্ঠানে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে পুলিশ প্রশাসনসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ ও মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। এর আগে, রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদের আয়োজনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসূচনা হয়। পরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

যশোরে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পুশ ইন ইস্যুতে সরকারের কঠোর অবস্থান দেখতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।