সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
| চ্যানেল খুলনা

চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জে দুর্গাপূজার মঞ্চে ইসলামী সংগীত পরিবেশনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তির পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। শুক্রবার (১১ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কাজী তারেক আজিজ কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জে এম সেন হলের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আজ বেলা সাড়ে ১১টায় দামপাড়ায় পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জের জে এম সেন হলে দুর্গাপূজার অনুষ্ঠান মঞ্চে চট্টগ্রাম কালচারাল একাডেমি নামে একটি সাংস্কৃতিক সংগঠনের ছয় সদস্য দুটি গান পরিবেশন করেন। এর মধ্যে একটি গান ছিল ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম’ আরেকটি ছিল ‘গ্রামের নওজোয়ান’।

অবশ্য কালাচারাল একাডেমির দাবি, তাদের সংগীত পরিবেশনের জন্য দাওয়াত দিয়ে নেওয়া হয়েছিল।

এ বিষয়ে চট্টগ্রাম কালচারাল একাডেমির সভাপতি সেলিম জামান সাংবাদিকদের বলেন, পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সজল দত্তের আমন্ত্রণেই তাঁরা সেখানে সংগীত পরিবেশন করতে গেছেন। সেখানে দুটি গান পরিবেশন করা হয়েছে। দুটিই সম্প্রীতির সংগীত। তবে সজল দত্তের মোবাইল বন্ধ থাকায় তার সঙ্গে কথা বলা যায়নি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

গোপালগঞ্জে আহত পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইয়াবা ও ঘুষের অভিযোগের পর এবার অডিও বিতর্কে ওসি নোমান প্রত্যাহার

মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার

গোপালগঞ্জে বিএনপির ছয় নেতার একযোগে পদত্যাগ

টুঙ্গিপাড়ায় বিএনপি, এনসিপি ও গণঅধিকারের ১৬ নেতাকর্মীর পদত্যাগ

গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।