সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রাক চালক-হেলপারের | চ্যানেল খুলনা

যশোরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রাক চালক-হেলপারের

যশোরে রেল ক্রসিংয়ে ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। রোববার (২৪ ডিসেম্বর) ভোরে যশোর চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পারভেজ ও নাজমুল। এদের মধ্যে পারভেজ দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালক। তার বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরের কাকমারি গ্রামে। আর হেলপার নাজমুলের বাড়ি একই জেলার মহেশপুরের আজমপুর গ্রামে।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, খবর পেয়ে যশোর পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

ফায়ার সার্ভিস কর্মী আব্দুস সালাম জানান, মহেশপুর থেকে মালবাহী একটি ট্রাক যশোর আসছিল। পথে রেল ক্রসিং অতিক্রম কালে এ দুর্ঘটনা ঘটে। পরে আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করি এবং পুলিশে খবর দেই। ধারণা করা হচ্ছে রেল ক্রসিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ঘুমিয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

শার্শায় ৩ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

কেশবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন পরিবারের

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

শার্শায় ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।