সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কয়রায় পুকুর থেকে ইউনিলিভার কর্মীর লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

কয়রায় পুকুর থেকে ইউনিলিভার কর্মীর লাশ উদ্ধার

খুলনার কয়রায় পুকুর থেকে সাগর সাহা (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলার বাগালি ইউনিয়নের ইসলামপুর সরকারি পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সাগর পাইকগাছা উপজেলার কপিলমুনি গ্রামের শংকর সাহার ছেলে। ইউনিলিভার কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন তিনি।

ইউনিলিভার বাংলাদেশের কয়রা উপজেলা অঞ্চলের গাড়িচালক মো. মিজানুর রহমান বলেন, ‘সাগর সাহা ইউনিলিভার বাংলাদেশের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। গতকাল মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা দুজন কয়রার বিভিন্ন দোকানে কোম্পানির পণ্য সরবরাহ করেছি। সন্ধ্যা ৭টার দিকে তিনি উপজেলার ইসলামপুর গ্রামের চৌরাস্তার মোড়ে গাড়ি থেকে নেমে আমাকে স্থানীয় কয়েকটি দোকানে বিভিন্ন পণ্য পৌঁছে দিতে বলেন। এর দুই ঘণ্টা পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাই। আশপাশের দোকানগুলোতে খোঁজ নিয়েও কোনো সন্ধান পাইনি। আজ সকালে তাঁর লাশ উদ্ধার হয়েছে।

কয়রা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের নাম জানাতে চাননি ওসি।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে নারী সমাজকে পেছনে রেখে দেশ পুনর্গঠন সম্ভব নয়: মঞ্জু

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

নতুন বাংলাদেশ গড়তে, খুলনাকে নতুনরূপে পেতে ধানের শীষের প্রার্থীকে ভোট দিন : মঞ্জু

খালিশপুরের প্রভাতী স্কুলমাঠে তারেক রহমানের আগমন ঘিরে আবেগ, উদ্দীপনা আর প্রস্তুতির জোয়ার

খুলনার পুরানো দিনের হারানো গৌরবকে আমরা ফিরিয়ে আনতে চাই: মঞ্জু

রূপসায় পরিত্যক্ত অবস্থায় দুই রিভলবার উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।